বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

NASA oznámila, že 20 % zaměstnanců opustí kosmickou agenturu

WASHINGTON (Reuters) – Přibližně 20 % zaměstnanců americké Národní agentury pro letectví a kosmonautiku (NASA) opustí kosmickou agenturu, oznámil v pátek mluvčí NASA.

Odejít by mělo přibližně 3 870 osob, ale tento počet se v příštích dnech a týdnech může změnit, uvedl mluvčí a dodal, že zbývající počet zaměstnanců agentury bude kolem 14 000.

১১ সেপ্টেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
05:06 2026-09-11 UTC+00

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বৃহস্পতিবার GBP/USD-এর মূল্যের মুভমেন্ট EUR/USD-এর মতোই ছিল। যদিও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের সাথে পাউন্ডের কোনো সরাসরি সম্পর্ক ছিল না, তবুও ইউরোর সাথে উচ্চমাত্রার পারস্পরিক সম্পর্কের কারণে পাউন্ডেরও দরপতন ঘটে। এই দরপতনকে পুরোপুরিভাবে যৌক্তিক বলা যায় না। ইসিবির সিদ্ধান্তটি আগে থেকেই অনুমেয় ছিল ঠিকই, কিন্তু তাই বলে এটিকে উপেক্ষা করা উচিত নয়। এছাড়া ট্রেডাররা মুদ্রানীতি কঠোর করার বিষয়ে ইসিবির প্রস্তুতির বিষয়টিও আমলে নেননি। দুর্ভাগ্যবশত, ট্রেডাররা এখন পুরোপুরিভাবে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালার ওপরই দৃষ্টি নিবদ্ধ করে আছে এবং সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির বিষয়ে তাঁরা দৃঢ়ভাবে আস্থাশীল। সেই সিদ্ধান্তটি নিয়ে আমাদের মনে এখনও সংশয় রয়েছে, যদিও আমরা স্বীকার করি যে উচ্চ মূল্যস্ফীতি এবং শ্রমবাজারের ইতিবাচক পরিস্থিতি প্রেক্ষাপটে সুদের হার বৃদ্ধি পাওয়া সম্ভব। আজ প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (CPI) সংক্রান্ত প্রতিবেদনে এ বিষয়ে চূড়ান্ত ধারণা পেতে সহায়তা করতে পারে। যদি মূল্যস্ফীতির হার পূর্বাভাসের চেয়ে বেশি হয়, তবে তা ফেডের আর্থিক নীতিমালা কঠোর হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে এবং মার্কিন ডলারকে শক্তিশালী করবে। তবে, 'ওয়ার্শের' কথা ভুলে গেলে চলবে না—কারণ আর্থিক নীতিমালা কঠোর করার ব্যাপারে তাঁর খুব একটা আগ্রহ থাকার সম্ভাবনা কম।

GBP/USD পেয়ারের 5M চার্ট

analytics6aa363508f3d1.jpg

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। দিনের মধ্যে মোটামুটি কার্যকর মুভমেন্ট সত্ত্বেও, এই পেয়ারের মূল্য কোনো গুরুত্বপূর্ণ লেভেল বা জোনে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কারেকশনের অংশ হিসেবে শুরু হওয়া GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা সম্ভবত শীঘ্রই শেষ হতে পারে। আমাদের মতে, মধ্যমেয়াদে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকা উচিত, যদিও বর্তমানে কারেকশন অব্যাহত রয়েছে। সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। ফলে, আমরা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি।

শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়ার নিচে স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3456–1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641, 1.3695, 1.3741। শুক্রবার যুক্তরাজ্যে জিডিপি ও শিল্প-উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, তবে ট্রেডাররা হয়তো এই প্রতিবেদনগুলোর প্রতি খুব একটা গুরুত্ব দেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন—আগস্ট মাসের মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদন—প্রকাশিত হতে যাচ্ছে, যা আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের বৈঠকে মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্তের ওপর দৃঢ় প্রভাব ফেলতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের কার্যকারিতা: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই কার্যকর হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।