বুধবারের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। সারাদিন ধরে সামান্য দরপতন হলেও, এই প্রবণতাটি গত কয়েক দিনের পরিস্থিতিরই প্রতিফলন ছিল। মার্কেটে খুবই স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করছে এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের পরেও এই কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টে কার্যত কোনো প্রভাব পড়েনি। উল্লেখ্য যে, প্রকাশিত সব প্রতিবেদনেই এমন কোনো তথ্য পাওয়া যায়নি যার ওপর ভিত্তি করে ট্রেডাররা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাতে পারতেন। দ্বিতীয় প্রান্তিকের জিডিপির দ্বিতীয় প্রাক্কলনে সেই একই ফলাফল অর্থাৎ 1.5% জিডিপি প্রবৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছে। পারসোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার (PCE) মূল্য সূচক সংক্রান্ত যে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, তা 0.2%-এ থেকে পূর্বাভাসের সাথে হুবহু সঙ্গতি প্রদর্শন করেছে। ফলে, ট্রেডাররা কেবল 'ডিউরেবল গুডস অর্ডার' সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই প্রতিক্রিয়া জানাতে পেরেছিলেন; এতে 1.1% প্রবৃদ্ধি দেখা গেছে, যেখানে পূর্বাভাস ছিল 0.5%। এই প্রতিবেদনটির কারণেই মার্কিন ডলারের দর কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তবে সব ট্রেডারই এটি বুঝেছেন যে 20-30 পিপসের এই মুভমেন্ট খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। ট্রেন্ডলাইন অনুযায়ী এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাট এখনো বজায় রয়েছে। আজও মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু মার্কেটে অত্যন্ত স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকায় সেগুলোর ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া অর্থহীন ছিল। শুরুতে এই কারেন্সি পেয়ারের মূল্য 1.1655-1.1665 এরিয়া থেকে বাউন্স করে এবং পরবর্তীতে এই রেঞ্জের নিচে অবস্থান নেয়। তাত্ত্বিকভাবে আজ এই পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে, তবে মার্কেটে যে কার্যত কোনো মুভমেন্টই নেই, তা সকল ট্রেডারই দেখতে পাচ্ছেন।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে, এমনকি স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা না থাকলেও। বর্তমানে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য তেমন কোনো কারণ নেই, তাই এখন আমরা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1665 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1584-1.1594-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1655-1.1665 এরিয়ার উপর স্থিতিশীল হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1745-1.1754-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1665, 1.1745-1.1754, 1.1830-1.1837। বৃহস্পতিবার জার্মানিতে কনজিউমার কনফিডেন্স সূচক এবং যুক্তরাষ্ট্রে আনএমপ্লয়মেন্ট ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। উভয় প্রতিবেদনের গুরুত্বই বেশ স্বল্প; তাই এগুলোর প্রভাবে মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনা নেই।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।