বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

৪ আগস্ট কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
01:41 2026-08-04 UTC--4

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবারে GBP/USD পেয়ারের মূল্যের পুলব্যাকের প্রভাবে সামান্য দরপতন পরিলক্ষিত হয়েছে, যা যুক্তরাষ্ট্রে প্রকাশিত সামষ্টিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফল এবং টেকনিক্যাল কারেকশনের প্রয়োজনীয়তার চাপের ফল হিসেবে বিবেচিত হচ্ছে। দিনের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ISM ইনডেক্সের ফলাফলও মার্কিন কারেন্সিকে সহায়তা করেছে, তবে আমরা এই পেয়ারের তীব্র ও দীর্ঘস্থায়ী দরপতনের প্রত্যাশা করছি না। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখন আর আগের মতো মার্কিন ডলারের পক্ষে শক্তিশালী সহায়তা প্রদান করছে না, এবং ট্রেডাররা ধীরে ধীরে ফেডারেল রিজার্ভ কর্তৃক অত্যন্ত হকিশ বা কঠোর অবস্থান থেকে আরো ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণের সম্ভাবনার বিষয়টি পুনঃবিবেচনা করছে। এই সপ্তাহে শুধুমাত্র মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মার্কিন ডলারকে দৃঢ়ভাবে সহায়তা করতে পারে। বর্তমানে মার্কেটে একটি ধারণা বিরাজ করছে যে শুক্রবার প্রকাশিতব্য শ্রমবাজার ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল পূর্বাভাস অতিক্রম করতে পারবে না। তবুও পাঠকদের স্মরণ করিয়ে দিতে চাই—যেকোনো প্রচ্ছন্ন পূর্বাভাস কেবল পূর্বাভাসই। শুক্রবার প্রকাশিতব্য প্রতিবেদনগুলোর ফলাফল সহজেই ট্রেডারদের প্রত্যাশার চেয়ে ইতিবাচক হতে পারে; সেই ক্ষেত্রে মার্কিন ডলারের দর তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে, কারণ তখন মুদ্রানীতি কঠোর করা ছাড়া ফেডের কাছে আর কোনো উপায় থাকবে না—শুধুমাত্র উচ্চ মুদ্রাস্ফীতিই বজায় থাকবে...

GBP/USD পেয়ারের 5M চার্ট

analytics6a715d17ed9cb.jpg

5-মিনিটের টাইমফ্রেমে সোমবার একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। পুরো ইউরোপীয় সেশনজুড়ে এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 রেঞ্জের ভিতরে অবস্থান করেছিল, কিন্তু মার্কিন সেশনে মূল্য এই এরিয়া ব্রেক করায় শর্ট পজিশন ওপেন করার সুযোগ পাওয়া যায়। দিনের শেষে এই পেয়ারের প্রায় 25 পিপস দরপতন ঘটে, তবে আজও কারেকশনের অংশ হিসেবে এই পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নতুন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়ে। আমাদের মতে, স্থানীয় কারণগুলো পাউন্ডকে সহায়তা না করলেও এটির মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। সাপ্তাহিক টাইমফ্রেমে গত মাস থেকেই এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। সর্বশেষ বৈঠকে ফেডের গৃহীত সিদ্ধান্ত মার্কিন ডলারকে সহায়তা করেনি, এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এটির মূল্য চিরকাল ধরে বাড়তে পারবে না, তাই আমেরিকান কারেন্সির আরও দর বৃদ্ধির জন্য আমরা যুক্তিযুক্ত কোনো কারণ দেখছি না।

যেহেতু সোমবার 1.3456-1.3476 এরিয়ার মধ্যে একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল এবং এই পেয়ারের মূল্য 1.3380-1.3386-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে এসেছে, তাই মঙ্গলবার নতুন ট্রেডাররা শর্ট পজিশনই হোল্ড করে রাখতে পারেন। এও পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়ার ওপর কনসোলিডেট করলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে; যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। মঙ্গলবার যুক্তরাজ্যে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে জুন মাসে কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কিত JOLTs থেকে প্রতিবেদন প্রকাশিত হবে—এই প্রতিবেদনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। ফলে আজ মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।