যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1591 লেভেল টেস্ট করে—যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 1.1547-এর লক্ষ্যমাত্রায় নেমে এসেছে।
গতকাল ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের সিদ্ধান্ত বৈশ্বিক ফিন্যান্সিয়াল মার্কেটগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। ফেডের সুদের হার 3.5%-3.75% রেঞ্জে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল; তবুও ফেড কমিটি ঘোষণা দিয়েছে যে বছরের শেষে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা মার্কেটে উল্লেখযোগ্য মুভমেন্ট সৃষ্টি করেছে। স্থিতিশীলভাবে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ফেডের এই হকিশ বা কঠোর অবস্থান অপ্রত্যাশিত ছিল না। অনেক ট্রেডার ফেডের সংকেতকে মার্কিন ডলার শক্তিশালী হওয়ার নিশ্চয়তা হিসেবে গ্রহণ করেছে এবং সক্রিয়ভাবে মার্কিন ডলার ক্রয় করেছে। এর ফলে মার্কিন ডলারের দর ইউরোসহ তুলনামূলকভাবে অধিকাংশ বৈশ্বিক কারেন্সির বিপরীতে দ্রুত বৃদ্ধি পেয়েছে।
আজ দিনের প্রথমার্ধে EUR/USD পেয়ার চাপের মধ্যে থাকতে পারে। বুন্দেসবাঙ্কের প্রেসিডেন্ট জোয়াখিম নাগেল বক্তব্য দেবেন। মুদ্রাস্ফীতি ও ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে তার মন্তব্যের ওপর নির্ভর করে মার্কিন ডলার বা ইউরোর দর বৃদ্ধি ঘটতে পারে। সেইসাথে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে যার মাধ্যমে ইউরোজোনের বৈদিশিক বাণিজ্যের আরও সঠিক চিত্র পাওয়া যেতে পারে; তবে সামগ্রিকভাবে মার্কেটে অনিশ্চয়তা বজায় থাকায় মার্কেটে এই প্রতিবেদন প্রভাব সম্ভবত সীমিত থাকবে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি মনোযোগ দেব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1561-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1531-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1561-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1510-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1531 এবং 1.1561-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1510-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1485-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1531-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1510 এবং 1.1485-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
