বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

১৪ মে কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
01:05 2026-05-14 UTC--4

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট:

বুধবার EUR/USD পেয়ারের মূল্য প্রায় স্থবির অবস্থায় ছিল। ট্রেডাররা মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ফলাফলের অপেক্ষায় রয়েছে, সেইসাথে গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনগুলো উপেক্ষা করে চলেছে। লক্ষণীয় যে এই সপ্তাহে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের পরিপূরক হিসেবে গতকাল উৎপাদন মূল্য সূচক (PPI) প্রকাশিত হয়। পূর্বাভাস অনুযায়ী উভয় সূচকই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, মার্কিন উৎপাদক মূল্য সূচক চার বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই দুইটি প্রতিবেদনের ফলাফলের ভিত্তিতে মার্কেটে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? না—মার্কেটে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। সুতরাং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালার উপর কেমন প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা করা বা ফেডের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ কী অবস্থান গ্রহণ করবেন তা অনুমান করা তেমন অর্থবহ নয়। ট্রেডাররা সম্পূর্ণরূপে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট দিকে মনোনিবেশ করেছে। যদিও গত ২৪ ঘণ্টায় কোনো ভূ-রাজনৈতিক সংবাদ আসেনি, মধ্যপ্রাচ্য উত্তেজনা যেকোনো মুহূর্তে তীব্র আকার ধারণ করতে পারে বা উত্তেজনা হ্রাস পেতে পারে ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ফলে ট্রেডাররা এখনই আগেভাগে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রেড ওপেন করতে ইচ্ছুক নয়।

EUR/USD পেয়ারের 5M চার্ট:

analytics6a0540d45179b.jpg

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি, এবং দৈনিক ভিত্তিতে এই পেয়ারের মূল্যের মোট অস্থিরতার পরিমাণ 50 পিপসের কোল ছিল। তবে মঙ্গলবার সেল সিগন্যাল গঠিত হয়েছিল, এবং নতুন ট্রেডাররা স্বল্প মাত্রার অস্থিরতা বিবেচনা করে সেই ট্রেড বুধবার পর্যন্ত হোল্ড করতে পারতেন। এই অবস্থায় শর্ট পজিশন থেকে কয়েক ডজন পয়েন্ট লাভ করা যেতে পারত।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে, তবে ইউরোর মূল্য ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী হওয়ার বদলে সাইডওয়েজ রেঞ্জের মধ্যে মুভমেন্ট প্রদর্শন করছে। মার্কিন ডলারের মূল্যের উত্থান থেমেছে, কারণ মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে কিছুটা "শান্ত" রয়েছে; তবে ইউরোর মূল্য বেশ ধীরে ধীরে বাড়ছে, কারণ শান্তি আলোচনা প্রক্রিয়া খুব ধীর গতিতে এগোচ্ছে, অফিসিয়াল কোনো বিবৃতিও আসেনি এবং উভয় পক্ষই নিয়মিতভাবে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে।

বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার উপরে কনসোলিডেট করে, তাহলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। বৃহস্পতিবার ক্রিস্টিন লাগার্ড ইউরোজোনে আরেকবার বক্তব্য দেবেন, তবে তাঁর বক্তব্য থেকে আমরা নতুন কোনো তথ্য পাওয়ার প্রত্যাশা করছি না। মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা সম্ভবত ট্রেডাররা উপেক্ষা করবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।