বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

XAU/USD পেয়ারের বিশ্লেষণ ও পূর্বাভাস
06:13 2026-02-16 UTC--5

আজ, সোমবার, স্বর্ণের মূল্য $5,000-এর উপরে অবস্থান ধরে রেখেছে। সহায়ক বিভিন্ন কারণের সমন্বয়ে স্বর্ণের আগ্রাসী বিক্রেতাদের সতর্ক থাকা প্রয়োজন। মার্কিন ডলার সূচকের সামান্য প্রবৃদ্ধি এবং সামগ্রিকভাবে ঝুঁকি গ্রহণের ইতিবাচক প্রবণতা বিরাজ করায় স্বর্ণের মূল্যের কিছুটা নিম্নমুখী মোমেন্টাম দেখা যাচ্ছে।analytics6992eeb81e1d7.jpgতবুও, চলতি সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনার আগে ভূ-রাজনৈতিক উত্তেজনার মাত্রা উচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং এই সংলাপ ব্যর্থ হলে দীর্ঘস্থায়ী সামরিক অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের রেভলুশনারি গার্ড তাদের ভূখণ্ডে আক্রমণের জবাবে যেকোনো মার্কিন ঘাঁটিতে আঘাত করার প্রস্তুতি নিয়েছে বলেই জানিয়েছে। এমন পরিস্থিতিতে স্বর্ণের মূল্যের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হতে পারে।

একই সময়ে, ফেড কর্তৃক ডোভিশ বা নমনীয় নীতিমালা প্রণয়নের প্রত্যাশার মধ্যে মার্কিন ডলার তীব্রভাবে শক্তিশালী হবে বলে বলে মনে হচ্ছে না, যা ঐতিহ্যগতভাবে মূল্যবান ধাতুগুলোর জন্য সহায়ক কারণ। গত বুধবার প্রকাশিত মার্কিন নন-ফার্ম পেরোল প্রতিবেদনের দুর্বল ফলাফল উপেক্ষা করে, মার্কেটের ট্রেডাররা শুক্রবার প্রকাশিত ভোক্তা মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল দিকে বেশি মনোযোগ দিয়েছে, ফলে জুন মাসে ফেড কর্তৃক সুদের হার হ্রাস করার প্রত্যাশা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সামগ্রিক ভোক্তা মূল্য সূচক (CPI) গত মাসে 0.2% বৃদ্ধি পেয়েছে এবং মূল মুদ্রাস্ফীতির হার 0.3% বৃদ্ধি পেয়েছে, যা ফেডের নীতিমালা আরও নমনীয়করণের যৌক্তিকতা শক্তিশালী করেছে এবং স্বর্ণের দরপতনকে সীমাবদ্ধ করতে পারে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির কারণে স্বল্প ট্রেডিং ভলিউমের কারণে ট্রেডাররা XAU/USD-এর বড় ধরনের পজিশন ওপেন করা থেকে বিরত রয়েছে।

ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বিবৃতিগুলো এখনও মার্কিন ডলার ও কমোডিটিভিত্তিক অ্যাসেটগুলোকে সমর্থন করতে পারে। এই সপ্তাহের বুধবার প্রকাশিতব্য ফেডের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার হ্রাসের সম্ভাবনা সম্পর্কে সংকেত পাওয়া যেতে পারে—যেটির ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া শুক্রবার বৈশ্বিক PMI প্রতিবেদনের ফলাফল চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে ট্রেডিংয়ের সুযোগ দিতে পারে।

টেকনিক্যাল দিক থেকে, ঘণ্টাভিত্তিক চার্টে ১০০-পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ (SMA) থেকে শুক্রবারের মোমেন্টাম টিকে না থাকার ফলে বিক্রেতারা এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে। স্বর্ণের মূল্য এখনও ওই SMA-এর নিচে অবস্থান করছে, যা আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাকে সীমিত করেছে এবং দৈনিক ভিত্তিতে স্বর্ণের মূল্যের বিয়ারিশ প্রবণতা বজায় রয়েছে।

MACD হিস্টোগ্রাম নরমাল টেরিটরির মধ্যে সিগন্যাল লাইনের নিচে অবস্থান করছে। এটি শূন্যের নিচে নেমে গেলে মার্কেটে বিয়ারিশ প্রবণতা বাড়বে। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (RSI) নিউট্রাল লেভেলের নিকটে ও ডাউনওয়ার্ড স্লোপে ভর করছে অবস্থান করছে, যা বিক্রেতাদের পক্ষেই কাজ করছে। যতক্ষণ ঘণ্টাভিত্তিক চার্টে XAU/USD পেয়ারের মূল্য ১০০-পরিয়ড SMA-এর নিচে থাকবে, নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা বেশি।

যদি MACD সূচক সিগন্যাল লাইন অতিক্রম করে ঊর্ধ্বমুখী হয় এবং RSI ৫০-এর উপরে উঠতে শুরু করে তখন স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে—এমন প্যাটার্ন বিয়ারিশ চাপকে দুর্বল করবে এবং পরবর্তীতে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা উন্মুক্ত করতে পারে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।